

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের নকআউট পর্ব মানেই নাটকীয়তা আর অনিশ্চয়তা। প্রতিটি ম্যাচই বদলে দিচ্ছে গল্পের মোড়—কোথাও আনন্দ, কোথাও কান্না। ব্রাজিলের বিদায়ের পর টুর্নামেন্টে নতুন করে আলোচনায় উঠে এসেছে কয়েকটি দল, যাদের পারফরম্যান্স বদলে দিচ্ছে প্রত্যাশার হিসাব-নিকাশ।
সবচেয়ে বড় চমক এখন পর্যন্ত নরওয়ে। টুর্নামেন্ট শুরুর আগে যাদের নিয়ে খুব বেশি আলোচনা ছিল না, সেই দলই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আলিং হলান্ডের গোলমেশিন পারফরম্যান্সে ব্রাজিলকে বিদায় করে তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এখন অনেকের চোখে নরওয়েই হয়ে উঠেছে এবারের আসরের সবচেয়ে বড় ‘ডার্ক হর্স’। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
অন্যদিকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। তাদের সামনে এখন কঠিন পরীক্ষা—শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সের বিপক্ষে লড়াই।
রাউন্ড অব-১৬ এর সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে সোমবার দিবাগত রাত ১টায়। ইউরোপের দুই জায়ান্ট পর্তুগাল ও স্পেন মুখোমুখি হবে এক হাই-ভোল্টেজ ম্যাচে। শিরোপার স্বপ্ন নিয়ে নামা এই দুই দলের একটির যাত্রা এখানেই শেষ হবে। যারা জয়ী হবে, তাদের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক যুক্তরাষ্ট্র অথবা বেলজিয়াম।
এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে কঠিন পরীক্ষার সামনে। আগামীকাল রাতে মিশরের বিপক্ষে জয় পেলে তারা কোয়ার্টারে উঠবে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। আর আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছাতে পারলে সম্ভাব্য মুখোমুখি লড়াই হতে পারে ব্রাজিলকে বিদায় করা নরওয়ে অথবা শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে।

