সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে হারিয়ে হলান্ডের পোস্ট, ‘আমরা কখনোই বাড়ি ফিরছি না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে নরওয়ের হয়ে দুটি গোলই করেছেন স্ট্রাইকার আর্লিং হলান্ড। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার এই সাফল্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে উদযাপন করেছেন।

৯ নম্বর জার্সিধারী এই তারকা ‘নেভার গোয়িং হোম’ গানটি যুক্ত করে একটি সেলফি পোস্ট করেছেন। ম্যাচের পর ড্রেসিংরুম থেকে একটি সেলফি পোস্ট করেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘ওয়েল, ওয়েল, ওয়েল...’, যার সাথে জুড়ে দিয়েছেন একটি হাসির ইমোজি। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানের কথাগুলো ছিল এমন, ‘আমরা কখনোই বাড়ি ফিরছি না... সকাল পর্যন্ত চলো নাচি... আমরা কখনোই বাড়ি ফিরছি না।’

দ্বিতীয়ার্ধে পাওয়া মাত্র দুটি সুযোগের দুটিতেই গোল আদায় করে নেন হালান্ড। প্রথম গোলটি ছিল পেনাল্টি বক্সের ভেতরে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেসের সাথে বল দখলের লড়াইয়ের পর করা এক চমৎকার হেডার।

দ্বিতীয় গোলটি তিনি ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান, যা নরওয়েকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। তবে ইনজুরি সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১-এ কমিয়েছিলেন নেইমার।

মাঠ ছাড়ার সময় হালান্ড নরওয়ের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এবং এই জয়কে তার দেশের ফুটবল ইতিহাসের সেরা জয় হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ‘নরওয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ম্যাচ। ব্রাজিল এবং আইভরি কোস্টের মতো শক্তিশালী দলকে হারাতে পেরে আমরা গর্বিত। এই জয় আমাদের দেশের অনেক তরুণকে অনুপ্রাণিত করবে, ঠিক যেমন আমি ছোটবেলায় অনুপ্রাণিত হতাম। আজ আমরা যা অর্জন করেছি তাতে আমরা সত্যিই অনেক বেশি আনন্দিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup