

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্ধারিত সময়ের আর মাত্র ১০ মিনিট বাকি থাকতে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল পেয়েছে নরওয়ে। দলের হয়ে গোলটি করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
বাম দিক থেকে আন্দ্রেয়াস শেলডারুপের নিখুঁত ক্রসে গ্যাব্রিয়েল মাগালায়েসকে পেছনে ফেলে মাথা ছোঁয়ান হালান্ড। তার হেডটি ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করে জালে জড়ায়।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচকে ঘিরে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। শুরুতেই আক্রমণে ব্রাজিলকে চাপে ফেলে দেয় নরওয়ে।
ম্যাচের চতুর্থ মিনিটে নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্যাট্রিক বার্গের আক্রমণ থেকে আসা সেই গোল বাতিল হওয়ায় স্বস্তি ফিরে পায় ব্রাজিল।
এরপর ১০তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। ডি-বক্সে মাতেউস কুনিয়াকে ফাউল করলে ভিএআরের মাধ্যমে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ব্রুনো গুইমারেসের শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ড।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্রাজিল গোলের দেখা পায়নি। ম্যাথিউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দূরপাল্লার শট নিলেও নরওয়ের রক্ষণভাগ তা প্রতিহত করে।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই পরিবর্তন আনে নরওয়ে—মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলডারুপ। ব্রাজিল ৫৮তম মিনিটে এন্দ্রিককে মাঠে নামালেও তিনি সহজ সুযোগ মিস করেন।
৬৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র ও দানিলো। ফলে ম্যাচে নতুন গতি আনতে চেষ্টা করে ব্রাজিল, তবে শেষ দিকে এসে হালান্ডের গোলে এগিয়ে যায় ইউরোপীয় দলটি।

