সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে নামলেন নেইমার, গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। পানিবিরতির ঠিক আগ মুহূর্তে তাকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে তৈরি হয় উচ্ছ্বাস।

নেইমারের পাশাপাশি একই সময়ে দানিলো সান্তোসকেও মাঠে নামানো হয়। অন্যদিকে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রায়ান।

চলমান বিশ্বকাপের মধ্য দিয়ে দীর্ঘ ২ বছর পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। তবে সম্পূর্ণ ফিট না থাকায় ব্রাজিলের কোনো ম্যাচেই শুরুর একাদশে তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এরপর শেষ-৩২ এ জাপানের বিপক্ষে পুরো ম্যাচেও তাকে নামানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS England
Scheduled
06 Jul, 07:00 AM
VS
World Cup