সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক পরিবর্তন নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:০৯ এএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:১০ এএম
expand
এক পরিবর্তন নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় শুরু হওয়া এই ম্যাচকে সামনে রেখে দুই দলই নিজেদের শুরুর একাদশে একটি করে পরিবর্তন এনেছে।

জাপানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পাওয়া ব্রাজিল একাদশে একমাত্র পরিবর্তন এসেছে চোটের কারণে। মিডফিল্ডার লুকাস পাকেতা ইনজুরির কারণে স্কোয়াডে নেই। তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। শেষ ৩২-এর ম্যাচে বদলি নেমে জয়সূচক গোল করে দলের নায়ক হয়েছিলেন তিনি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জাপানের বিপক্ষে জয়ী দলের বাকি অংশে কোনো পরিবর্তন আনেননি।

অন্যদিকে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ওঠা নরওয়ে দলে ফিরেছেন ডান প্রান্তের ডিফেন্ডার জুলিয়ান রিয়েরসন। উরুর চোট থেকে সেরে উঠে তিনি ফিরেছেন শুরুর একাদশে, আর বেঞ্চে গেছেন মার্কুস পেদারসেন। কোচ স্তালে সোলবাক্কেন বাকি একাদশ অপরিবর্তিত রেখেছেন।

ব্রাজিলের একাদশ: অ্যালিসন; ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া।

নরওয়ের একাদশ: ওরিয়ান নিয়ল্যান্ড; মোলার উলফে, হেগেম, ক্রিস্টোফার আজের, জুলিয়ান রিয়েরসন; প্যাট্রিক বার্গ, সান্দের বের্গে, মার্টিন ওডেগার্ড; আন্তোনিও নুসা, এরলিং হলান্ড ও আলেকজান্ডার সোরলোথ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS England
Scheduled
06 Jul, 06:00 AM
VS
World Cup