শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির দুর্দান্ত গোলে এগিয়ে আর্জেন্টিনা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ এএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৪২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ম্যাচের ২৯তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজের নিখুঁত পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার লব করে বল জালে জড়ান লিওনেল মেসি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ দাঁড় করলেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে চলতি আসরে এটি তার সপ্তম গোল।

মেসির এই মুহূর্তের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে শুরু করে আর্জেন্টিনা, আর গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসে ভাসে স্টেডিয়াম।

যদিও ম্যাচের শুরু থেকে বেশ ভালো খেলেছে কেপ ভার্দে। বিশেষ করে প্রথম ১০ মিনিটে নিজেদের রক্ষণাত্মক না রেখে কিছুটা আক্রমণে মনোযোগী ছিল বিশ্বকাপে নবাগত দলটি।

এদিকে শুরু থেকেই মাঝ মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে এগোতে থাকে আলবেসেলেস্তেরা। হাইড্রেশন বিরতির আগে কয়েকটি সুযোগও তৈরি করে তারা। বিশেষ করে সুবিধাজনক অবস্থান থেকে একটি ফ্রি-কিকও পায় দলটি। তবে মেসির ফ্রি–কিক সরাসরি জমা পড়েছে গোলরক্ষক ভোজিনিয়ার হাতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Cape Verde
119'
3 - 2
92' Lisandro Martínez
111' Diney Borges
59' Deroy Duarte
103' Sidny Lopes Cabral
World Cup