শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দের বিপক্ষে পূর্ণ শক্তির আর্জেন্টিনা, একাদশে আছেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:৩২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আসরের সবচেয়ে বড় চমক কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাপক রদবদল এনে একাদশে নয়টি পরিবর্তন করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ওই ম্যাচে লিওনেল মেসিসহ বেশ কয়েকজন নিয়মিত মুখ দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন।

তবে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবারও পূর্ণ শক্তির কাছাকাছি দল নিয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা। চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

মেসি, ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টারের মতো নিয়মিত তারকারাও একাদশে জায়গা পেয়েছেন। ফলে মাঝমাঠ ও আক্রমণভাগে শক্তিশালী কম্বিনেশন নিয়েই কেপ ভার্দের বিপক্ষে লড়াইয়ে নামছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Cape Verde
111'
3 - 2
92' Lisandro Martínez
111' Diney Borges
59' Deroy Duarte
103' Sidny Lopes Cabral
World Cup