সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
হামজা চৌধুরী

এবারের আসরে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
হামজা চৌধুরী
expand
হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী মনে করেন, ভিনিসিয়ুস জুনিয়র এবং অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে এবারের আসরে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল। ‘বিকাশ প্রেজেন্টস দ্য ড্রিম কাপ উইথ হামজা’ - অনুষ্ঠানে তিনি ব্রাজিলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

হামজা বলেন, ‘ভিনিসিয়ুসকে থামানো খুবই কঠিন, বিশেষ করে যখন সে নিজের ছন্দে থাকে। সে দারুণ গতিময়, নিখুঁত ফিনিশার এবং সতীর্থদের জন্য অসংখ্য সুযোগ তৈরি করে। বিশ্বের যেকোনো ডিফেন্ডারই তার বিপক্ষে খেলতে ভয় পাবে।’

ব্রাজিলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় ব্রাজিলের দারুণ সুযোগ রয়েছে, বিশেষ করে কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে। তিনি অসংখ্য শিরোপা জিতেছেন এবং এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। রক্ষণভাগও বেশ শক্তিশালী।’

হামজার মতে, ‘ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় অবশ্যই ভিনিসিয়ুস। তবে রক্ষণে মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল বড় ভূমিকা রাখবেন। নকআউট ফুটবলে যে দল কম গোল হজম করে, তারাই সাধারণত শিরোপা জেতে। ব্রাজিল যদি সেটি করতে পারে, তাহলে তাদের সম্ভাবনা খুবই উজ্জ্বল।’

জাপানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড রয়েছে ব্রাজিলের অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমারেরও। ৫ ম্যাচে তিনি করেছেন ৯ গোল। ২০১৪ সালের প্রীতি ম্যাচে ৪ গোলের পাশাপাশি ২০১৭ ও ২০২২ সালের ম্যাচেও জয়সূচক গোল করেন তিনি। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো স্কোয়াডে ফিরে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা নেইমার এবারও নিজের সেই দুর্দান্ত রেকর্ড ধরে রাখতে চাইবেন।

নেইমার সম্পর্কে হামজা বলেন, ‘নেইমার সৃজনশীল এবং একেবারেই অপ্রত্যাশিত ধরনের খেলোয়াড়। সে শুধু ডিফেন্ডারদের কাটিয়েই যায় না, অনেক সময় তাদের বিব্রতও করে।’

বিশ্বকাপের নকআউট পর্বে জাপান এখনও কোনো ম্যাচ জিততে পারেনি। তবে পুরো টুর্নামেন্টে তারা প্রমাণ করেছে, শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে। তবুও ফেবারিটের তকমা ধরে রেখে জাপানকে হারিয়ে বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা হেক্সা অভিযানে আরও এক ধাপ এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ব্রাজিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup