বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে টাইব্রেকারের নিয়মে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ফিফা।

বর্তমানে পেনাল্টি শুটআটের আগে দুটি কয়েন টসের মাধ্যমে শট নেওয়ার ক্রম ও প্রান্ত নির্ধারণ করা হয়। এতে কোনো দল দুই টসেই জিতে গেলে অতিরিক্ত সুবিধা পেয়ে যেতে পারে বলে মনে করছে সংস্থাটি।

নতুন প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে শুধু একটি কয়েন টস হবে। টসে জয়ী অধিনায়ক প্রথম শট নেওয়া অথবা প্রান্ত নির্বাচন এই দুই সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবেন। অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে পাবে প্রতিপক্ষ দল।

ফিফার দাবি, এতে দুই দলের মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং কোনো দল বাড়তি সুবিধা পাবে না। তবে নিয়মটি কার্যকর করতে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর অনুমোদন প্রয়োজন।

এদিকে ২০২৬ বিশ্বকাপে গ্রুপপর্বের টাইব্রেকারেও পরিবর্তন এসেছে। এখন সমান পয়েন্ট হলে প্রথমে বিবেচনা করা হচ্ছে মুখোমুখি ম্যাচের ফল, এরপর গোল ব্যবধান ও গোলসংখ্যা। নতুন নিয়মের কারণে ইতোমধ্যে কয়েকটি দল গোল ব্যবধানে এগিয়ে থেকেও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup