সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টিনার দুই তারকা খেলোয়াড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয় পেলেই গ্রুপসেরা হিসেবে পরের রাউন্ডে যাবে লিওনেল স্কালোনির দল।

তবে জয় নিশ্চিত করার পরিকল্পনার পাশাপাশি কোচিং স্টাফের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের কার্ড ঝুঁকি। লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনা—দুজনই আগের দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখেছেন।

ফিফার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে দুই হলুদ কার্ড জমা হলে খেলোয়াড় নিষিদ্ধ হন। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচে এদের কেউ আবার কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।

বিশ্বকাপে কার্ড ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন এনেছে ফিফা। গ্রুপ পর্ব শেষ হলে সঞ্চিত কার্ড বাতিল হয়ে যায়, আবার নতুন করে গণনা শুরু হয় কোয়ার্টার ফাইনালের আগে। এতে দলগুলো কিছুটা স্বস্তি পেলেও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঝুঁকি থেকেই যাচ্ছে।

এই পরিস্থিতিতে জর্ডানের বিপক্ষে পারেদেস ও মেদিনাকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা শিবির, সেটিই এখন আলোচনার। গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বিশ্রাম দেওয়া হবে নাকি মাঠে রেখে জয় নিশ্চিত করার ঝুঁকি নেওয়া হবে—সে বিষয়ে চলছে কৌশলগত বিশ্লেষণ।

আগামী ২৮ জুন ডালাসে জর্ডানের বিপক্ষে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠবে আর্জেন্টিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন