

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লিওনেল মেসির ইনজুরি নিয়ে সব ধরণের শঙ্কা উধাও। আর্জেন্টিনার ক্যাম্পে পুরোদমেই অনুশীলন শুরু করেছেন এলএম টেন। তাকে দেখে মনে হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কয়েক দিন আগেও চোটে ছিলেন তিনি। এতে কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। তবে তাদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে।
ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। ফলে আমেরিকায় পা দেওয়ার পরে শুরুতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন না তিনি। আলাদা করে অনুশীলন করছিলেন।
আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন মেসি। পেনাল্টি থেকে গোলও করেছিলেন। ম্যাচের পর মেসি জানিয়েছিলেন, অনেকটাই সুস্থ। কোনও সমস্যা হচ্ছে না। অনুশীলনেও সেটাই দেখা গেল। পুরনো ছন্দের মেসিকে দেখা গেল।
আজ রোববার কানসাস সিটি এফসির মাঠে দলের সঙ্গেই পুরোদমে অনুশীলন করেছেন তিনি। মেসিকে দেখে মনে হয়নি, কোনও সমস্যা হচ্ছে। হাসিখুশি দেখা গেছে তাকে।
রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে মাঠে নামার আগে স্মৃতি আওড়ালেন আর্জেন্টাইন কিংবদন্তী। মাঠে নামার আগে বিশ্বকাপে নিজের পাঁচ আসরের ছবি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন তিনি। নিজের বিশ্বকাপ যাত্রার স্মৃতিচারণ করে ক্যাপশনে লিখেছেন শুধু– ‘২০০৬⚽২০২৬’। যেন বিশ্বকাপ অধ্যায়ের শুরু-শেষটা একই ফ্রেমে আনার চেষ্টা করলেন তিনি।
২০ বছর আগে জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপে প্রথমবার খেলেন রোজারিও’র এই তারকা। এরপর অংশ নেন দক্ষিণ আফ্রিকা ২০১০ (দিয়েগো আরমান্দো ম্যারাডোনার কোচিংয়ে), ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে– যেখানে তিনি আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। ২০২৬ বিশ্বকাপ মেসির ষষ্ঠ বিশ্বকাপ। প্রথমবার এই কীর্তি গড়বেন তিনজন। সবাই আবার চলতি আসরে, মেসি ছাড়া বাকি দুজন– মেক্সিকোর গুইলার্মো ওচোয়া, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, জর্ডন ও অস্ট্রেলিয়া। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মিনিটে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে।
আগামী ২২ জুন রাত ১০টা ৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭টা ৩০ মিনিটে জর্ডানের বিপক্ষে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা। আরও এক বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে নেমেছে আর্জেন্টিনা। আরও এক বার মেসির উপরেই ভরসা তাদের।
