

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে দেশটিতে। ম্যাচের প্রথমার্থেই ৩-০ গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে দ্বিতীয়ার্ধে নেমে ১টি মাত্র গোল দিতে সক্ষম হয় প্যারাগুয়ে।
খেলার মাত্র ৭ মিনিটের মাথায় প্যারাগুয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। পরে একের পর এক আক্রমণে প্যারাগুয়ের নাভিশ্বাস তুলে দেয় স্বাগতিক দেশ। ৩১ মিনিটের মাথায় এফ বালুগানের গোলে ২-০ গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
পরে প্রথমার্ধের সঙ্গে যোগ করা অতিরিক্ত সময়ে আরেকটি গোল করেন তিনি। শেষমেশ ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে যায় প্যারাগুয়ে। পরে ৭৩ মিনিটে প্যারাগুয়ের পক্ষে একমাত্র গোল করে মরিচিও।
তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে যুক্তরাষ্ট্র। ৯৮ মিনিটে দলের পক্ষে গোল করে জি রেয়না।
এতে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এদিকে এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে ইতিহাসে গড়ল যুক্তরাষ্ট্র। এবারই প্রথম প্রতিপক্ষের জালে চার গোল করল তারা।
