শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম আপডেট : ১২ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের এই ঘোষণার মধ্য দিয়ে তাঁর ১৬ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটল। নিউজিল্যান্ডের হয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন। তিন সংস্করণে তাঁর সংগ্রহ ১৯,৩৪৬ রান। করেছেন ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তাঁর অধীনে দল দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউজিল্যান্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন