শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাজেট ২০২৬-২৭

কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ল?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৪:০৮ পিএম আপডেট : ১২ জুন ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটে দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় নতুন দাম ঘোষণা করেন।

রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির ‘সর্বোচ্চ সমন্বয়’ করতে অর্থমন্ত্রী তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে এ প্রস্তাব করেন।

নতুন বাজেটে সিগারেটের নিম্ন স্তরে প্রতি ১০ শলাকার দাম বাড়িয়ে ৬২ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা আগে ৬০ টাকা ছিল। মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সবচেয়ে বেশি বাড়ছে উচ্চ ও অতি উচ্চ স্তরের সিগারেটের দাম। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করার কথা বলা হয়েছে। আর অতি উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ন্যূনতম ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন