শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের যে বার্তা দিলেন গভর্নর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ফাইল ছবি
expand
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ফাইল ছবি

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে যে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এটি সঠিক নয়। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণ করি ২৪ ফেব্রুয়ারি। এর কিছুদিন পর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। এরপর একজনকে এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তবে আমরা বসে থাকিনি। সঙ্গে সঙ্গে এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে আবেদনের শেষ তারিখ ছিল ২৫ মার্চ।

গভর্নর আরও বলেন, আবেদন যাচাই-বাছাই করতে কিছুটা সময় লেগেছে। পরে একজন এমডি নিয়োগ দেওয়া হয়, যার প্রক্রিয়া শেষ হতে মে মাস চলে যায়। এরপর ব্যাংকগুলোর বোর্ডের সর্বশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ সম্মিলিত পাঁচ ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে। খুব শিগগিরই আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন