শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলশূণ্য ড্র নিয়ে বিরতিতে দক্ষিণ কোরিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:৫৭ এএম আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও চিভাসে শুরু হওয়া ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়ে হয়েছে গোলশূন্য ড্র অবস্থায়। তবে স্কোরলাইন শূণ্য হলেও মাঠে খেলার গতি, কৌশল আর আধিপত্যের লড়াই ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। বিশেষ করে মিডফিল্ডে তাদের পাসিং আর প্রেসিং চেকদের চাপে রাখে।

দক্ষিণ কোরিয়ার আক্রমণভাগে নেতৃত্ব দেন অধিনায়ক সন হিউং-মিন। তবে একাধিকবার সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি তিনি। চেক রক্ষণভাগ শৃঙ্খলাবদ্ধভাবে তাদের সব আক্রমণ প্রতিহত করে।

অন্যদিকে চেক রিপাবলিক তুলনামূলকভাবে বেশি শারীরিক ও সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে তারা স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

ম্যাচের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল দক্ষিণ কোরিয়ার মধ্যমাঠের নিয়ন্ত্রণ। তারা ধীরগতির হলেও সংগঠিত আক্রমণ গড়ে তুলে ম্যাচের টেম্পো নিজেদের নিয়ন্ত্রণে রাখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন