বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলের জন্য কলা কিনতেই খরচ ৩৫ লাখ!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
expand

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) নোটিশ পাঠিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। রাজ্যের ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তের জন্য বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

জানা গেছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড সংস্থা ৩৫ লাখ টাকা খরচ করেছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি।

দেরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত ও আরও অনেকের দায়ের করা দুর্নীতির মামলার শুনানি হয়েছিল বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে।

বিচারপতিকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার আর্থিক হিসাব-নিকাশে কলা কেনার জন্য ৩৫ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ৬ কোটি ৪০ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ হয়েছে ২৬ কোটি ৩০ লাখ টাকা, যা গত বছরের তুলনায় চার কোটি বেশি।

এসব খাতে প্রচুর খরচ করা সত্ত্বেও ক্রিকেটাররা যথাযথ সুবিধা পাননি। রাজ্য সংস্থা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই পূরণ হয়নি বলে অভিযোগ উঠেছে।

মামলাকারীরা জানিয়েছেন, খাবার এবং খেলোয়াড়দের প্রতি খরচের খাতে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে উত্তরাখণ্ড সংস্থার কর্মকর্তাদের দ্বারা।

ক্রিকেটের উন্নতির জন্য যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, তা কর্মকর্তাদের ব্যক্তিগত খাতে ব্যবহার করা হয়েছে। আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।

এছাড়া উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতি প্রকাশ পেয়েছে। সংস্থার সাবেক সহ-সভাপতি সুরেন্দ্র ভান্ডারি অভিযোগ করেছেন, মাত্র একটি প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয়েছে। অন্য কোনো সংস্থাকে বিবেচনা করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank