শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল ফিক্সিংয়ে আরও কয়েকজনের নাম আসতে পারে 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত এখনো শেষ হয়নি। এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সামনে আরও ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইনে অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল।

শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলমান তদন্তের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন মার্শাল।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে সাতজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি একজনকে ‘এক্সক্লুডেড পারসন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে তদন্ত এখানেই থেমে থাকছে না বলে স্পষ্ট করেছেন আইসিসির সাবেক দুর্নীতিবিরোধী প্রধান। তার ভাষায়, আরও কয়েকটি বিষয় বর্তমানে তদন্তের আওতায় রয়েছে এবং ভবিষ্যতে নতুন অভিযোগের ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে।

ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের কেউ কেউ অভিযোগ স্বীকার করে সমঝোতার মাধ্যমে শাস্তি নির্ধারণের প্রক্রিয়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মার্শাল জানান, কয়েকজন অভিযোগ মেনে নিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শাস্তি নির্ধারণের আবেদন করেছেন। তবে অন্য অভিযুক্তদের কেউ এখনো তাদের বিরুদ্ধে আনা অভিযোগের আনুষ্ঠানিক জবাব দেননি।

সর্বশেষ তিনজনের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর অভিযোগ আনা হয়েছিল। তাদের জবাব দেওয়ার নির্ধারিত সময়ও প্রায় শেষ হয়ে এসেছে বলে জানান মার্শাল। তিনি বলেন, জবাব দেওয়ার জন্য তাদের হাতে আর আনুমানিক দুই থেকে তিন দিন সময় রয়েছে।

এই সময়ের মধ্যে অভিযুক্তরা চাইলে অভিযোগ অস্বীকার করতে পারবেন। পাশাপাশি দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালের মাধ্যমে আনুষ্ঠানিক শুনানির আবেদন করার সুযোগও তাদের রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank