শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ এএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম
এশিয়া কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ছবি: সংগৃহীত
expand

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে শেষ হয়ে গেল বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করে বাংলাদেশ।

ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে। রান তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানার দল।

বাংলাদেশের সামনে ১৫০ রানের লক্ষ্য দাঁড় করানোর পথে ভারতের হয়ে সবচেয়ে বড় অবদান শেফালি ভার্মার।

ওপেনিংয়ে নেমে মাত্র ৪০ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ৩টি ছক্কা।

১৬০ স্ট্রাইক রেটে ব্যাট করে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন শেফালি।

তবে ভারতের শুরুটা ছিল ধীরগতির। ইনিংসের পঞ্চম বলেই স্মৃতি মান্ধানাকে ফেরান সুলতানা খাতুন। ৫ বলে ২ রান করে স্বর্ণা আক্তারের হাতে ক্যাচ দেন ভারতের অভিজ্ঞ ওপেনার। এরপর শেফালির সঙ্গে ২৪ বলে ২০ রানের জুটি গড়েন প্রতিকা রাওয়াল। একটি চার ও একটি ছক্কায় ২০ রান করে রাবেয়া খানের বলে দিলারা আক্তারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

শেফালি ফেরার পর ভারতকে এগিয়ে নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও রিচা ঘোষ। হরমনপ্রীত করেন ২৪ রান। রিচা ঘোষের ব্যাট থেকে আসে ২১ রান। শেষ দিকে দীপ্তি শর্মার ১৩ রানের অবদানও ভারতের সংগ্রহকে দেড়শর কাছাকাছি নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পাঁচ ওভারে ৫৩ রান তুলে ভারত ১৪৯ রানে পৌঁছে যায়।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন নেন ২ উইকেট। রাবেয়া খান, মারুফা আক্তার ও নাহিদা আক্তার পান একটি করে উইকেট।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দিলারা আক্তার ২৬ বলে ২১ রান করেন। জুয়াইরিয়া ফেরদৌস ১৮ বলে ১৪ এবং সোবহানা মোস্তারি ২৪ বলে ১৮ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা ১৭ বলে ১৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

মাঝের দিকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কার্যকর ব্যাটিং করেন স্বর্না আক্তার। তিনি ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা। ফাহিমা খাতুন করেন ১৪ বলে ১৪ রান। শারমিন আক্তার ২ বলে ১ এবং রাবেয়া খান ১ বলে কোনো রান না করেই ফেরেন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৪০ রানের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank