

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গায় সাবেক স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অবস্থায় ভারতে যাওয়ার সময় দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশ সালাউদ্দিন আহমেদকে (৩৮) আটক করে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার সালাউদ্দিন আহমেদ জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের কোর্টপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের সাবেক স্ত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। ওই মামলায় ঝালকাঠির রাজাপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটির সিআর নম্বর ৩০৫/২৬ এবং তারিখ ২৩ আগস্ট ২০২৬। পরোয়ানা জারির পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
দর্শনা ইমিগ্রেশনে দায়িত্বে থাকা এএসআই তারেক মাহমুদ জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত থাকায় সালাউদ্দিন আহমেদকে আটকের পর দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানার (ওসি) নজররুল ইসলাম সালাউদ্দিন আহমেদকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

