মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করল চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ এএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ এএম
মুস্তাফিজুর রহমান। পুরানা ছবি, সংগৃহীত
expand

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। মুস্তাফিজের কাটার-বোলিংয়ে নেওয়া গুরুত্বপূর্ণ উইকেটগুলোর কথা স্মরণ করে তাকে শুভেচ্ছা জানিয়েছে দলটি।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয় সিএসকে।

পোস্টে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের কাটার বোলিংয়ের প্রশংসা করে লিখেছে, ‘কাটার দিয়ে সেই গুরুত্বপূর্ণ উইকেটগুলো—রাস্তা কখনো ভুলবে না! শুভ জন্মদিন, ফিজ!’

উল্লেখ্য, মুস্তাফিজ ২০২৪ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank