মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত, ভক্তদের ধন্যবাদ জানালেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম
বাংলাদেশ ক্রিকেটদলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
expand

জন্মদিনে সারাদিন ভক্তদের পাঠানো শুভকামনা ও ভালোবাসাপূর্ণ বার্তায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে দেশের জন্য নিজের সেরাটা দিতে সবার সমর্থন ও দোয়া চেয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে মুস্তাফিজ এ ধন্যবাদ জানান।

পোস্টে তিনি বলেন, দিনজুড়ে পাওয়া অসংখ্য শুভকামনা ও ভালোবাসায় ভরা বার্তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবাইকে যেভাবে পাশে পেয়েছি, তাতে নিজেকে বড় সৌভাগ্যবান মনে হচ্ছে।

ভক্তদের ভালোবাসা ও সমর্থন তার কাছে অনেক মূল্যবান উল্লেখ করে মুস্তাফিজ বলেন, আপনারা আমার জন্য দোয়ায় করবেন। যাতে করে দেশের জন্য নিজের সেরাটা উপহার দিতে পারি।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর বাংলাদেশের এই জনপ্রিয় ক্রিকেটারের জন্মদিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank