

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট আগামীকাল (বৃহস্পতিবার) ডারউইনে শুরু হবে। ম্যাচের এক দিন আগে নিজেদের একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন ফিরেছেন একাদশে। তাদের প্রত্যাবর্তনে শক্তিশালী হয়েছে অস্ট্রেলিয়ার টেস্ট দল।
কামিন্স ও হ্যাজলউডের ফেরার ফলে এক বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়ার পেস আক্রমণের পরিচিত ত্রয়ীকে একসঙ্গে মাঠে দেখা যাবে। মিচেল স্টার্কের সঙ্গে নতুন বলে থাকবেন হ্যাজলউড ও অধিনায়ক কামিন্স। অর্থাৎ বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য শুরুতেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
দলে ফিরেই নেতৃত্বের দায়িত্বও পেয়েছেন কামিন্স। ৩৩ বছর বয়সী এই পেসারের নেতৃত্বে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার একাদশ:
জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

