বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:২৮ এএম
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলী
expand
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলী

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টায় শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা।

একপর্যায়ে গভীর রাত পর্যন্ত ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে ওই নারীর নাম ওজিলা বলে জানা গেছে।

তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন