বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোড়েলকে ধর্ষণ ও অন্যান্য যৌন অপরাধের অভিযোগ-সংক্রান্ত একটি মামলায় পশ্চিমবঙ্গের হুগলিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতা পুলিশ পোড়েলকে গ্রে করে এবং একই দিন তাকে হাইকোর্টে হাজির করা হয়।

এর আগে গত ৩০ জুন তার বিরুদ্ধে মামলাটি করা হয়। ১৪ জুলাইয়ের প্রাথমিক শুনানির পর আদালত জানায়, মামলাকারীর আইনজীবী আদালতকে বলেছেন, ‘অভিযুক্তদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস জব্দ করতে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এসব ডিভাইসে মামলাকারীর অশ্লীল ছবি রয়েছে, যা তার মর্যাদা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে জব্দ করা জরুরি।’

আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে ৬ ও ৭ নম্বর প্রতিপক্ষকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখার এবং ডিভাইসগুলো জব্দ করার নির্দেশ দেয়, যাতে সেখানে থাকা আপত্তিকর তথ্য আর ছড়িয়ে দেওয়া না যায়।

১১ আগস্টের শুনানিতে আদালত জানায়, মোগরা থানার ভারপ্রাপ্ত পরিদর্শকের কাছ থেকে একটি চিঠি পেয়েছে। সেখানে বলা হয়েছে, ‘৬ নম্বর প্রতিপক্ষকে ১১ আগস্ট রাতে গ্রেপ্তার করা হয়েছে।’

এদিকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ দিতে মামলাটির শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন