বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক হলেন বিজয় দম্পতি, তৃষার খোঁচা ‘এই বয়সে এত নাটক...’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

তামিল তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের বিবাহবিচ্ছেদের দীর্ঘ টানাপোড়েনে এক নতুন মোড় এসেছে। ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গালপট্টু ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা।

অভিযোগে তিনি বিজয়ের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও প্রতারণার কথা উল্লেখ করেন। তবে কিছুদিন আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে তিনি সেই আবেদন হুট করেই প্রত্যাহার করে নেন।

বিজয়ের পক্ষ থেকেও এতে কোনো আপত্তি না থাকায় আদালত তা মঞ্জুর করেন, যদিও মামলা প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ্যে আনা হয়নি।

স্ত্রী মামলা তুলে নেওয়ার ঠিক চার দিনের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘এই বয়সে এসব নাটক দেখা সত্যিই লজ্জাজনক… যান, কিছু টাকা আয় করুন এবং শান্তিতে থাকুন।’ এর পরপরই কুদৃষ্টির ইমোজি দিয়ে অন্য একটি পোস্টে তিনি যোগ করেন, ‘একদিন যে জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, সেই জীবন পাওয়ার পর তার আনন্দে আচ্ছন্ন হতে পারাটা কত বড় সৌভাগ্যের।’

কারো নাম উল্লেখ না করলেও ঘোষণার সময় এবং বার্তার ধরন দেখে নেটিজেনদের ধারণা, বিজয়ের পারিবারিক বিষয়কে লক্ষ্য করেই তিনি এই মন্তব্য করেছেন।

মূলত সঙ্গীতার বিচ্ছেদের আবেদনে বিজয়ের অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের যে পরকীয়ার অভিযোগ আনা হয়েছিল, গুঞ্জনে বারবার সেখানে উঠে এসেছিল তৃষার নাম। ‘গিলি’, ‘থিরুপাচি’, ‘কুরুভি’ কিংবা সাম্প্রতিক ‘লিও’ সিনেমার সফল এই জুটিকে পর্দার বাইরেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে।

চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠান, বিজয়ের রাজনৈতিক সাফল্য কিংবা জন্মদিনের মুহূর্তে তৃষার উপস্থিতি নিয়ে এমনিতেই নানা আলোচনা চলছিল। দক্ষিণী বিনোদনপাড়ায় এখন জোর চর্চা চলছে যে, বিচ্ছেদের ঘটনায় অনর্থক নাম জড়ানো ও চারপাশের জল্পনা-কল্পনার কড়া জবাব দিতেই মূলত সামাজিক মাধ্যমে এমন খোঁচা দিয়েছেন তৃষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন