সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৬:৩৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরে যাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে ব্যাখ্যা দিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির কাছে।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বিদেশে যাওয়ার আগে বোর্ডকে জানানো বাধ্যতামূলক।

কিন্তু জিম্বাবুয়ে সফর শেষে বোর্ডকে না জানিয়েই চীন সফরে যান লিটন। আর সেটিকেই শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমানে কুঁচকির চোটে ভুগছেন লিটন। এই ইনজুরির কারণেই তিনি জিম্বাবুয়ে সফর থেকে সরে দাঁড়ান এবং খেলতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগেও।

চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ২০ জুলাই তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘লিটন চীনে গিয়েছিল, বিষয়টি বোর্ড ভালোভাবে নেয়নি।

তাই তাকে ডেকে জানতে চাওয়া হয়েছে কেন এবং কার অনুমতি নিয়ে সে চীন সফরে গিয়েছিল।’ বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘শুনানিতে লিটন তার বক্তব্য দিয়েছে। এখন মেডিকেল কমিটির সঙ্গে কথা বলে পুরো বিষয়টি যাচাই করা হবে। তবে এখন পর্যন্ত যা শুনেছি, তাতে মনে হচ্ছে সে সত্য কথাই বলছে।’

তিনি আরও বলেন, ‘লিটন অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তার ক্যারিয়ারে শৃঙ্খলাভঙ্গের তেমন কোনো রেকর্ড নেই। সেটিও আমরা বিবেচনায় রাখছি।’

প্রাথমিকভাবে লিটনের বক্তব্যে বড় কোনো অসংগতি পাওয়া যায়নি। দীর্ঘ ক্যারিয়ারে তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগও নেই। বোর্ডের ধারণা, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে না পারার হতাশা এবং যোগাযোগের ঘাটতি থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরে যাওয়াকে নিয়মের ব্যত্যয় হিসেবেই দেখা হচ্ছে।

লিটনকে বিষয়টি ব্যক্তিগতভাবে না নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে জানান, আচরণবিধি অনুযায়ী শৃঙ্খলা কমিটিই শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন