

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সব ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার আগেই এবার নতুন ভূমিকায় দেখা যাবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর ও পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যুব ক্রিকেটের পাশাপাশি ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলে মেন্টর হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ। আগামীতে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গেও তাকে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
এছাড়া অস্ট্রেলিয়ায় অবস্থান করা সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও ওই সিরিজে কোচিং স্টাফে যুক্ত করার কথা ভাবছে বিসিবি।
এদিকে অনূর্ধ্ব-১৯ দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার। বর্তমানে তিনি ক্লাব ক্রিকেটে কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও এবার যুব পর্যায়ে পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।
বিসিবি জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের আন্তর্জাতিক সিরিজ চলাকালে কোচিং স্টাফকে মূলত যুব দলের সঙ্গেই থাকতে হবে। একই সঙ্গে বোর্ডের নিয়ম অনুযায়ী চুক্তিভুক্ত কোচরা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অথবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)—দুটি প্রতিযোগিতার যেকোনো একটিতে কাজ করতে পারবেন।
নতুন দায়িত্ব পাওয়া নিয়ে হান্নান সরকার বলেন, ‘স্বপ্নটা অনেক আগেই ছিল। নির্বাচক হওয়ার আগেও আমি কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। দীর্ঘ সময় পর আবার সেই পথে ফেরা। এখন বোর্ড যখন দেশি কোচদের সুযোগ দিচ্ছে, সেখানে নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি।’
