সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক ছাত্র। রবিবার (২১ জুন) সন্ধায় গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার পুত্র জহিরুল ইসলাম (১৫), দেলোয়ার হোসেনের পুত্র আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র আবু জাফর (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য অজু করতে বের হয় মাদরাসার ছাত্ররা। হঠাৎ অজুখানার ওপর বজ্রপাত ঘটলে চারজন ছাত্র মারাত্মকভাবে আহত হন। পরে মাদরাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত তিনজনের মৃত্যু হয়েছে। আহত একজন ছাত্রের চিকিৎসা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uruguay VS Cape Verde
Scheduled
22 Jun, 04:00 AM
VS
World Cup