

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। এখন ম্যাচ হবে কার্টেল ওভারে। বাংলাদেশের সামনে লক্ষ্য ৪১ ওভারে ১৯২ রান।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে বোর্ডে রান তোলার আগেই হারিয়ে ফেলে ৩ উইকেট। ১ উইকেট নেন তাসকিন আহমেদ, দুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে অজিরা। মাঝে জশ ইংলিস কিছুটা লড়াই চালিয়ে করেছেন ৩৮ বলে ৩৪ রান। শেষ দিকে জুটি বাঁধেন মারনাস লাবুশেন এবং জাভিয়ের বার্টলেট। তাদের জুটিতে এসেছে ১০৩ রান। তবে ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরে গেছেন বার্টলেট। লাবুশেন ফিফটি পেয়ে অপরাজিত ছিলেন।
এরপর ৪২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তুললে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির দাপটে শেষ পর্যন্ত আর ব্যাটিংয়ে নামা হয়নি অস্ট্রেলিয়ার, সেখানেই শেষ তাদের ইনিংস।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এছাড়া ২ উইকেট নেন তানভীর ইসলাম।
