

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেই টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে কিছু পরিবর্তন এসেছে। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরির কারণে এই সিরিজে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিব।
এদিকে, সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে আর থাকতে চাচ্ছেন না টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান। এখন থেকে এই দায়িত্ব পালন করবেন আরেক টপ-অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।
টি-টোয়েন্টি সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ হবে ১৭ জুন। পরের দুটি ম্যাচ ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকেল ২টা থেকে শুরু হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
