বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্য রানেই ৩ উইকেট  হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:২৯ এএম আপডেট : ১১ জুন ২০২৬, ১১:৩২ এএম
expand
শূন্য রানেই ৩ উইকেট  হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। তবে আগের ম্যাচে ইনিংসের প্রথম বলে হলেও আজ তৃতীয় বলে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তিনি। প্রথম ম্যাচে অফ স্টাম্পের বাইরে ডেলিভারিটি করেছিলেন তাসকিন। সেটি না খেলে ছেড়ে দেন শর্ট, এরপর দুর্দান্ত ইনসুইংয়ে ভেঙে যায় স্টাম্প।

দ্বিতীয় ওভারে কপার কুনোলির উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। কুনোলি ক্যাচ দেন লিটন কুমার দাসকে। এরপর ম্যাট রেনশকেও লিটনের ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজ। তিন ব্যাটারের সবাই ফিরেছেন রানের খাতা খোলার আগে।

এর আগে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারাল কোনো রান যোগ হওয়ার আগেই। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। আগের তিন ঘটনার সর্বশেষটি ছিল আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন পেসার চামিন্দা ভাস। ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন