শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনল বাংলাদেশ 

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে সিরিজের মাঝপথে ছিটকে গেছেন সাদমান ইসলাম। এই ওপেনারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন জাকির হাসান।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরের দলে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে বিসিবি।

মিরপুর টেস্টে ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান শাদমান। শুরুতে তাঁর দ্রুত সেরে ওঠার আশা থাকলেও ব্যথা না কমায় শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের দলে তাকে রাখা হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক জানিয়েছেন, আঘাতটি বুকের গভীর টিস্যুতে হওয়ায় রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে অভ্যন্তরীণভাবে কালশিটে তৈরি হয়েছে, যার কারণে বিশ্রাম ও পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়ে।

এদিকে শাদমানের বদলি হিসেবে জাকির হাসানকে দলে যুক্ত করেছে বাংলাদেশ। এর আগে টেস্ট ফরম্যাটে ১৩টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে আবারও সুযোগ পেলেন তিনি।

এদিকে ওপেনিং জুটি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে কে ওপেন করবেন, তা নিয়ে আলোচনা চলছে। জাকিরের পাশাপাশি তরুণ তানজিদ হাসান তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

জানা গেছে, আগে ওপেনিং জুটি অপরিবর্তিত রাখার পরিকল্পনা থাকলেও শাদমানের ইনজুরিতে সেই সমীকরণ বদলে গেছে।

আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে প্রথম টেস্টে ১০৪ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সিলেট টেস্টের জন্য বাংলাদেশের দল: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup