শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির মাসসেরা নাহিদ রানা 

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। এপ্রিল মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট শিকার করে আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন এই ডানহাতি গতিতারকা। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমান ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী সফল না হলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদ। চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ ম্যাচেও দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে সহায়তা করেন। পুরো সিরিজে তাঁর বোলিং গড় ছিল ১৬.৭৫, ইকোনমি ৪.৪৬।

মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো করা তাঁর জন্য বিশেষ অনুভূতির। দেশের মাঠে এমন পারফরম্যান্স ভবিষ্যতে আরও আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করেন তিনি।

এটাই প্রথমবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ রানা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup