

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সাবেক বাংলাদেশি পেসার রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই ঘোষিত সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে সম্মাননা দেওয় হয়।
দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে টসের পর দুই দলের ক্রিকেটারদের উপস্থিতিতে রুবেল হোসেনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি’র বর্তমান অ্যাড হক কমিটির সভাপতি তামিম ইকবালও উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে রুবেল বলেন, অবসরের পর থেকেই বিসিবির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর কথা জানানো হয়। তিনি বিসিবি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিশেষভাবে তার ক্রিকেট যাত্রার শুরুতে সহায়তাকারী সারোয়ার ইমরানসহ কোচ, সতীর্থ, গ্রাউন্ডসম্যান এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ক্যারিয়ারের কঠিন সময়ে পাশে থাকা সবাইকেও স্মরণ করেন তিনি।
রুবেল হোসেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ড সফরে। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
২০০৯ সালের ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। একই বছর টি-টোয়েন্টি ও টেস্টেও অভিষেক ঘটে তার। বাংলাদেশ দলের হয়ে তিনি ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার ১৯৩টি উইকেট।
মন্তব্য করুন
