

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। এই ম্যাচ জিতে নিলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে তারা। ফলে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের কাছে।
ডু অর ডাই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুবর পরিবর্তে আজ একাদশে জায়গা হয়েছে সৌম্য সরকারের। অন্যদিকে নিউজিল্যান্ড খেলাচ্ছে অপরিবর্তিত একাদশ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।
মন্তব্য করুন