সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডু অর ডাই’ ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম
বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপন ।। ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপন ।। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি এখন স্বাগতিকদের জন্য ‘ডু অর ডাই’-এ পরিণত হয়েছে। হারলেই সিরিজ খুইয়ে বসতে হবে।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

জানা গেছে, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে আসছে অন্তত দুটি পরিবর্তন। সবশেষ ম্যাচে লোয়ার মিডল অর্ডারে খেলেও কোনো বাউন্ডারি মারতে পারেননি আফিফ হোসেন, ৪৯ বলে করেছিলেন ২৭ রান। টানা ব্যর্থতার ঘেরাটোপে থাকা এই ব্যাটার বাদ পড়তে চলেছেন এবার।

ক্রিকইনফো জানাচ্ছে অন্য পরিবর্তনটি আসতে যাচ্ছে পেস আক্রমণে। আগের ম্যাচে শরিফুল ইসলাম দারুণ বোলিং করেছিলেন। এরপরও তিনি আজ দলে জায়গা হারাতে চলেছেন।

তার বাদ পড়ার কারণ মোস্তাফিজুর রহমানের ফেরা। আগের ম্যাচে চোটের কারণে তিনি খেলতে পারেননি। তিনি ফেরার ফলে শরিফুল জায়গা হারাচ্ছেন আজ।

ওদিকে আফিফের বদলে একাদশে ঢুকবেন সৌম্য সরকার। তার ফলে ব্যাটিং অর্ডারে এক ধাপ করে অবনতি হবে নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে লিটন দাস, তাওহীদ হৃদয়দের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন