

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী ইন্ট্রাপ্রেনার ও ইয়ুথ কার্নিভাল-২০২৬” এবং “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠান। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, ক্রীড়াবিদ ও উদ্যোক্তারা।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর.এস. ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন। এছাড়াও অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজবুদ্দৌলা চৌধুরী, ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, মটসের পরিচালক জেমস গোমেজ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিম, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, সেফ ট্রেইনার রুবেনা রুবি, উপদেষ্টা সালাউদ্দিন স্বপন, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এস.এম. মাহবুব আলম শুভরাজ এবং উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশান।
অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্যাটেগরিতে নিজ নিজ পেশায় বিশেষ অবদানের জন্য “মেডেল অব অ্যাচিভমেন্ট” প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সালমা খাতুন, সিনিয়র সাংবাদিক জে. ই. বুলবুল, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, আলোর সাংবাদিক হৃদয় খান, দেশ টিভির শাহাদাৎ হোসেন নিশাদ, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ও শিরিন শিলা, জেআই খান আরিয়ান, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত ও দিয়া আহসান, টিআইবি সদস্য জাহিদ আহমেদ, শিশুশিল্পী তাসিন-তাজিম, পরিচালক দেবাশীষ বিশ্বাস, বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার, মামুন বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, বুশরা কবিরসহ আরও অনেকে।
জমকালো এ অনুষ্ঠানে নাচ, গান ও কেক কাটার আয়োজন ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। একই সঙ্গে আন্তর্জাতিক ইভেন্ট “আইপা অ্যাওয়ার্ড”-এর দ্বিতীয় আসর আয়োজনের বিষয়েও বিস্তারিত জানানো হয়।
মন্তব্য করুন
