

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিজের প্রথম মৌসুমেই দারুণ সাফল্য দেখিয়েছেন। তার কার্যকর বোলিং পারফরম্যান্সের কারণে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে নিতে সক্ষম হয়। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দলটির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিশাদ।
মাত্র ২৩ বছর বয়সেই অভিজ্ঞ ক্রিকেটারদের পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন তিনি। পুরো আসরজুড়ে দলের বোলিং বিভাগে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন রিশাদ এবং প্রথম মৌসুমেই দলের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন।
পুরো টুর্নামেন্টে তিনি ১৫টি উইকেট শিকার করেন। তার বোলিং গড় ছিল ২০.৮৬ এবং ইকোনমি রেট ৭.৮২। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলকে চাপমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার সেরা বোলিং ছিল ২৬ রানে ৩ উইকেট।
এর আগের মৌসুমে দলে থাকলেও খেলার সুযোগ পাননি রিশাদ। তবে এবার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে সফল হয়েছেন। বিশেষ করে পাওয়ারপ্লের পর তাকে আক্রমণে এনে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশলটি দলের জন্য বেশ কার্যকর প্রমাণিত হয়।
মন্তব্য করুন
