

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। গুজরাট টাইটান্সের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে তিন উইকেটে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে ইনিংস সামলে নেন প্রভসিমরন সিং ও কুপার কনোলি। এই জুটি গড়ে তোলে জয়ের ভিত্তি। দ্বিতীয় উইকেটে তাদের ৭৬ রানের জুটিই দলকে এগিয়ে দেয়।
এই জুটি ভাঙার পর অল্প সময়ের মধ্যে আরও কয়েকটি উইকেট হারায় পাঞ্জাব। তখন ম্যাচে ফিরে আসার স্বপ্ন দেখতে থাকে গুজরাট। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে দেননি কুপার কনোলি। ধৈর্য ধরে খেলেই শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন তিনি। পাঁচ বল হাতে রেখে পাঞ্জাব জয় তুলে নেয়। কুপার কনোলি অপরাজিত থাকেন ৭২ রানে।
গুজরাটের হয়ে তিনটি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। এছাড়া চারজন বোলার একটি করে উইকেট নেন।
এর আগে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে গুজরাট ছয় উইকেটে ১৬২ রান করে। ওপেনার সাই সুদর্শন ১১ বলে ১৩ রান করেন। অধিনায়ক শুবমান গিল ৩৯ এবং জস বাটলার ৩৮ রানে আউট হন। গ্লেন ফিলিপস ১৭ বলে ২৫ রান করেন।
এরপর পরবর্তী ব্যাটাররা রান তোলার সুযোগ করতে পারেনি। ওয়াশিংটন সুন্দর ১৮ এবং শাহরুখ খান চার রান করেন। শেষদিকে রাহুল তেওয়াতিয়া ১১ এবং রশিদ খান শূন্য রানে অপরাজিত থাকেন।
মন্তব্য করুন