বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল শুরু হচ্ছে পিএসএল, খেলা দেখবেন কিভাবে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম
পিএসএল ট্রফি ।। ছবি: সংগৃহীত
expand
পিএসএল ট্রফি ।। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের নতুন আসর শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচ দিয়েই, যেখানে মাঠে নামছে লাহোর কালান্দার্স। দলটির হয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গাদ্দাফি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নতুন দল হায়দরাবাদ কিংসমেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে জ্বালানি বাঁচাতে আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচগুলো হবে দর্শকশুন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের পরদিনই পাকিস্তানের উদ্দেশ্য দেশ ছাড়েন মোস্তাফিজ, ইমন, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। পরদিন যান রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম। দুবাইয়ে ট্রানজিটের পর সবাই এখন পৌঁছে গেছেন নিজ নিজ ফ্রাঞ্চাইজির টিম হোটেলে। ইতোমধ্যে অনুশীলনেও শুরু করেছেন মোস্তাফিজ এবং ইমন।

২৬শে মার্চ উদ্বোধনী ম্যাচে নতুন ফ্রাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেনের মুখোমুখি হবে তাদের লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে তারা। পিএসএলের একাদশ আসরের সব খেলা সম্প্রচার করবে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। বাংলাদেশের দর্শকেরা সরাসরি দেখতে পারবেন জনপ্রিয় এই ক্রীড়া চ্যানেলে। পাকিস্তান থেকে টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে এ স্পোর্টস এইডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস। এছাড়া অনলাইনে ট্যাপম্যাড, তামাশা ও মাইকোর মাধ্যমে লাইভ স্ট্রিমিং হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন