বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ডিজেল উপহার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১০:৩০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতার বিয়ের আয়োজন ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এই বিয়েতে আসা অতিথিরা প্রচলিত কোনো উপহার সামগ্রীর পরিবর্তে বরের হাতে প্রতীকীভাবে জ্বালানি তেল বা ডিজেল তুলে দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এই ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বর কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক এবং দলটির উচ্চতর পরিষদের একজন সদস্য।

এদিন তাঁর বিয়ের অনুষ্ঠানে অংশ নেন ছাত্র অধিকার পরিষদের জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁরা বরের হাতে অন্যান্য সাধারণ উপহারের বদলে একটি ডিজেলভর্তি পাত্র উপহার হিসেবে প্রদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Austria VS Jordan
86'
2 - 1
21' Romano Schmid
76' Yazan Al-Arab
50' Ali Olwan
World Cup