

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ডলারের মান কমে যাওয়া এবং তেলের দাম হ্রাস পাওয়ায় এই উত্থান দেখা গেছে। খবর- আলজাজিরা।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার সম্ভাব্য পরিকল্পনার খবরে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
সর্বশেষ হিসাবে, স্পট গোল্ডের দাম ২.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫৬৮.২৯ ডলারে পৌঁছেছে। এছাড়া এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৬৯.৪০ ডলারে।
অন্যদিকে, ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে উঠেছে, যা চাহিদা বাড়াতে সহায়তা করেছে।
এছাড়া রুপার দামও বেড়েছে। স্পট সিলভার ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৭৩.৯৪ ডলারে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন
