বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কার নিয়ে নীরবতা ভাঙলেন রুমিন ফারহানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৪:০১ এএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ।। ফাইল ছবি
expand
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ।। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে নির্বাচনের আগে তাকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর নির্বাচনের আগে এই বহিষ্কার তখন আলোচনার জন্ম দেয়।

নির্বাচনে বিজয়ের পর একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার বহিষ্কার প্রসঙ্গে কথা বলেছেন।

কেন তাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং পরবর্তীতে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এর সুনির্দিষ্ট কারণ তার জানা নেই। তার মতে, মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরাই এ বিষয়ে ব্যাখ্যা দিতে পারবেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তিনি মিডিয়ায় বিএনপির পক্ষে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তবে তার কিছু বক্তব্য ও অবস্থান বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি করেছে এবং কিছু মানুষের মধ্যে অসন্তোষও সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়ায় তার কর্মকাণ্ডকে তিনি কৌশলগত বলে মনে করেন। একই সঙ্গে বিএনপির পক্ষে কারা কাজ করেছেন, তা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানেন বলেও তিনি উল্লেখ করেন। বহিষ্কারের বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে এ বিষয়ে প্রধানমন্ত্রীই ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবেন বলে মন্তব্য করেন রুমিন ফারহানা।

বহিষ্কারের খবর কীভাবে পেয়েছিলেন জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, তিনি প্রথমে সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পারেন।

তিনি জানান, যেদিন খালেদা জিয়া ভোরে মারা যান, সেদিনই বিকেলে তিনি নিজের বহিষ্কারের খবর দেখেন। শোকের সময় সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতেও দল এই সিদ্ধান্ত নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন