

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭.৬ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৩৭ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় ভূমিকম্পটি তুলনামূলক কম তীব্রভাবে অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রের গভীরে, যা টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নিয়াফু থেকে প্রায় ১৫৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট অফিস নিচু দ্বীপ ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রতীর ও তীরবর্তী এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
অন্যদিকে, হাওয়াইভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই। নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষও একই ধরনের তথ্য দিয়েছে।
মন্তব্য করুন
