বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম না বাড়ানোর কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
expand
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, সরকার বর্তমানে বেশি দামে তেল কিনছে। কিন্তু মূল্যস্ফীতি বাড়বে; এজন্য তেলের দাম বাড়াচ্ছে না সরকার। এজন্য এখন জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

কাতারের জ্বালানি ক্ষেত্র বিশেষ করে গ্যাসক্ষেত্রে হামলায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রতিশ্রুত এলএনজি পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

এই মুহূর্তে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো পাম্প মালিক অবৈধভাবে জ্বালানি মজুত করছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। এজন্য নজরদারি বাড়ানো হবে।

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন