রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজকে ছাড়ার পরই দুঃসংবাদের মিছিল কলকাতা শিবিরে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম
গ্রাফিক্স
expand
গ্রাফিক্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলাম থেকে রেকর্ড মূল্যে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন ‘শনির দশা’ কাটছেই না আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নদের।

আগামী ২৮ মার্চ থেকে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ১৯তম আসরের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে একের পর দুঃসংবাদ পাচ্ছে কলকাতা।

এবারের নিলাম থেকে থেকে বেশ কয়েকজন পেসারকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে মুস্তাফিজকেতো আগেই বাদ দিতে হয়েছিল। এবার শুরুর আগে আরও তিন পেসারেকে হারিয়েছে শাহরুখ খানের দল।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইনজুরিতে পড়েছিলেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। মেগা টুর্নামেন্টটি থেকে ছিটকে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা। ফলে আইপিএল খেলতে লঙ্কান বোর্ডের অনুমতিও পাননি এই ক্রিকেটার।

তবে কলকাতার কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝিতে ফিট হয়ে ওঠার পর খেলার মতো উপযুক্ত মনে হলেই কেবল পাথিরানা তাদের স্কোয়াডে।

এ ছাড়া হাঁটুর ইনজুরি সারাতে সার্জারি করিয়েছেন কলকাতার আরেক ভারতীয় পেসার হার্ষিত রানা। এর আগে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে চোটে পড়ার পর মূল টুর্নামেন্টে আর খেলা হয়নি। এবারের আইপিএলেও পুরো আসর থেকে এখনই ছিটকে না গেলেও, বড় অংশ মিস করতে পারেন রানা। ফলে তার শূন্যতা পূরণে বিকল্প কাউকে খোঁজারও ইঙ্গিত মিলেছে কলকাতা কোচের কথায়।

কলকাতা শিবিরের ইনজুরির তালিকায় সর্বশেষ নাম আকাশ দীপ। ডানহাতি এই ভারতীয় পেসারও এবার কলকাতার হয়ে খেলার কথা ছিল। কিন্তু পিঠের ইনজুরি থেকে তিনি নির্ধারিত সময়ে পুনর্বাসন শেষ করতে পারেননি। যে কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন আকাশ।

এদিকে আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের হিসেবে সর্বোচ্চ ২৫.২০ কোটি রুপিতে এবার ক্যামেরন গ্রিনকে কিনেছিলেন শাহরুখের দলটি। এই পেস অলরাউন্ডার মাঝে লম্বা সময় ইনজুরিতে থাকায় তাকে আইপিএল পুরো ৪ ওভার বোলিং করানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও যেভাবে একের পর এক পেসার চোটে পড়ছেন, এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান তারকা গ্রিনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। সে কারণে তিনি ৪ ওভারের কোটা পূর্ণ করতে না পারলে বা কেবল ২ ওভার করলে তার পারিশ্রমিক থেকে ২ কোটি রুপি কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন