মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম
আয়ার‌ল্যান্ডের অধিনায়ক পল স্ট্যালিং এবং বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ।। ফাইল ছবি
expand
আয়ার‌ল্যান্ডের অধিনায়ক পল স্ট্যালিং এবং বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ।। ফাইল ছবি

চলতি বছরের জুলাই-আগস্টে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরের কথা ছিল বাংলাদেশের। তবে নির্ধারিত এই সফর বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। মূলত লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

যদিও এ বিষয়ে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইরিশ বোর্ড। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, সিরিজ আয়োজন নিয়ে আগে থেকেই কিছু শর্ত ছিল। জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই সিরিজের পরই আয়ারল্যান্ড সফরের পরিকল্পনা করা হয়েছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের জন্য।

গতকাল আয়ারল্যান্ড ক্রিকেট তাদের গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ সিরিজের কোনো উল্লেখ নেই। পরে জানা গেছে, লজিস্টিক ও অর্থনৈতিক কারণে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে জুলাই-আগস্টে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কোনো আন্তর্জাতিক সিরিজের সুযোগ থাকছে না। বাংলাদেশ সফরের পরিবর্তে তাদের ভারতের বিপক্ষে সিরিজের জন্য অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস।

আয়ারল্যান্ড সিরিজ বাতিল হলেও আইরিশরা ভারতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং মে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে চারদিনের টেস্ট খেলবে। এছাড়া আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করেছে আইরিশ বোর্ড।

সূত্র: ক্রিকবাজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup