মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম
খেলা দেখেতে মাঠে জাইমা রহমান
expand
খেলা দেখেতে মাঠে জাইমা রহমান

চলতি বছরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ৫ মাস পর এই ফরম্যাটেও খেলছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচটি দেখতে টসের পরপরই মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিসিবি প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির অন্যান্য পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন।

বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করছেন জাইমা। এর আগে, টসের আগেই স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রীও। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup