মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ রানার ফাইফারে বিধ্বস্ত পাকিস্তান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম
নাহিদ রানা
expand
নাহিদ রানা

মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে শুরুতেই বিপর্যয়ে ফেলেছেন নাহিদ রানা। আগুনে গতির বোলিংয়ে ইনিংসের শুরুতেই সফরকারীদের টপ অর্ডার ভেঙে দেন তিনি। এরপর একই ধারায় আঘাত হানেন মিডল অর্ডারেও

নিজের টানা পাঁচ ওভারের স্পেলে পাঁচটি উইকেট তুলে নিয়ে একাই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান এই তরুণ পেসার। ১৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬৯ রান।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, ফলে আগে ব্যাটিং করছে পাকিস্তান।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দেশ—দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি অংশ নেবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি র‍্যাংকিংয়ের সেরা আটের মধ্যে থাকে, তাহলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সে ক্ষেত্রে বাংলাদেশের অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। বর্তমানে র‍্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে টাইগাররা।

গুরুত্বপূর্ণ এই সিরিজে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন, আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তোলা জরুরি। প্রথম ওয়ানডের আগে তিনি বলেন, বিশ্বকাপকে সামনে রেখে ভালো উইকেটে খেলার অভিজ্ঞতা অর্জন করতে হবে।

বাংলাদেশের মাটিতে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৫ সালে। সেই সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। গত বছর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করলেও সেবারও ২–১ ব্যবধানে হারে তারা।

এ পর্যন্ত ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ৩৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচে, আর পাকিস্তানের জয় ৩৪টিতে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই এসেছে ২০১৫ সালে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও আবরার আহমেদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup